Thu 13 August 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে শমীক জয় সেনগুপ্ত

maro news
ক্যাফে কাব্যে শমীক জয় সেনগুপ্ত

হারিয়ে গেছি

কোথাও একটা হারিয়ে গেছি আমি দিক ভ্রান্ত, উছল উদ্বেগ। আমার হাতে দু দ ণ্ড পাগলামি মুঠোয় রাখে মন খারাপের মেঘ।
আকাশ জুড়ে শ্রাবণী সব মেয়ে ছুটে বেড়ায়, দাপিয়ে বেড়ায় তারা রোদ্দুর আজ ঐ মুখেতে নেই বিষাদ হয়ে নামছে শ্রাবণ ধারা।
এখনো কি হয়নি সময় তবে আমায় নিয়ে মেঘলা হয়ে ভেসো না হয়, না হক হিসেব নিকেশ কম পারলে তুমি আমায় ভালবেসো।
ভালবাসা একান্ত ঈশ্বর কষ্ট এঁকেই হচ্ছে সে যে প্রীত আমায় মেরে আমারই ঈশ্বর আজ কে তিনি ভীষণ উজ্জীবিত।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register