Sat 19 September 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র রঞ্জনা ভট্টাচার্য্য

maro news
মেহেফিল -এ- শায়র রঞ্জনা ভট্টাচার্য্য

সব ভুল ক্ষমা হলে

হাত পাতো, সব ভুল করতলে রাখি। শিহরণ দিয়ে মুছে দাও কলঙ্ক, সব কথা জেগে থাক টিলা হয়ে খা খা রোদে, অপচয় হোক শব্দের নদীর জলের মতো। মোহনায়  পানপাত্রে ভরা থাক স্বীকারোক্তি, চোখ মেলো, তাকাও এমন যেন চোখ শুষে নেয় ঠোঁটের আকুতি। তীব্র নিষাদে তীর বিদ্ধ সোম, কাব্যের মাত্রায় প্রণবেন্দু অবয়বহীন। ধৃতিপ্রিয় ,জরা ছেড়ে কাব্যে ফিরে এসো করপুটে রাখো করোটি।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register