Thu 17 September 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র অনুশ্রী তরফদার

maro news
মেহেফিল -এ- শায়র অনুশ্রী তরফদার

ফাতনা

রাজধানীর নিকাশী নালায় পচা শরীরের ফাতনা ভাসে মায়ের হতাশা, নির্ভয়ার সুবিচার আজ আইনের ফাঁসে কেউ কাটাকুটি খেলছে কাগজ পেন বা চক ঘষে কেউ খেলছে একই খেলা রক্ত চামড়ার ক্যানভাসে কোথাও বারূদের গন্ধে ফুসফুসে প্লুরোসিস এর আগমন আবার বিধর্মীর তকমায় বাঁচার আর্তি, ত্রিপলে জাগরণ নৃশংসতার পুজারী ভালোবাসায় পায় জেডপ্লাস প্রহরী তাদের শিকার বেওয়ারিশ লাশে ঠাঁই, হিসাবের ব্যাপারী প্রতিবাদী চিৎকারে মিছিলে মিছিলে বোকাদের শোরগোল নৃপতি সেনাপতি পাশার ঘুঁটি সাজায়, নেই হেলদোল মন্ত্রী সান্ত্রী ও প্রেমালাপ সাড়ে লক্ষ মুদ্রার নিরামিষে রক্তের বসন্ত স্রোত বয়ে চলে ফাগুনের আকাশে বাতাসে ।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register