Thu 17 September 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র ইকরাম-উদ দৌলা (নির্বাচিত কবিতা)

maro news
মেহেফিল -এ- শায়র ইকরাম-উদ দৌলা (নির্বাচিত কবিতা)

এ জীবন কেবল ছদ্মবেশ

কবিতা তোমায় লিখতে বসিনি ভাবছি-এই ছদ্মবেশী বেকার জীবন সন্ধ্যা তারার মত কেবল কুপি বাতির আলো নিয়ে নিভে যায় কেন? কবিতা তোমায় জানতে চাইছিনা ভাবছি-এই ক্ষণে ক্ষণে প্রতারিত জীবন ভাঙ্গা সংসারের মত কেবল ছন্নছাড়া সন্ন্যাস তাড়িয়ে বেড়ায় কেন? কবিতা তোমার মনে পড়ে-আমরা আকাশ সমুদ্র একাকার করতে চেয়েও সৃষ্টি করেছিলাম মহাকর্ষ বল। আমাদের চোখ হয়েছিলো নীল নীলাভ, দৃষ্টির ওপারে আমরা চোখকে বসিয়ে সেদিন মেঘকে করেছিলাম সমুদ্র। একটা এলব্রাটসও সেদিন খুঁজে পায়নি দিশে, যেমনি তুমি, তোমার ভাবনা নিয়ে জন্ম হয়েছিলো একরাশি প্রশ্ন-আমরা মেলাতে পারিনি কোনো সরল সমাধান, মনে পড়ে কবিতা? একটা উত্তর জানার আশায় আমরা মুখের কাছে কান, স্পন্দনের সাথে স্পন্দন গেঁথে রেখেছিলাম জন্ম জন্মান্তর ধরে-মনে আছে তোমার? কবিতা জীবন বাঁধা পড়েছে এ জীবনেই এখানে কোনো প্রশ্ন করা যায় না এ জীবন বড় শ্রবণের মধ্যে সীমাবন্ধ, এ জীবন বড় মুক'র জীবন এখানে পাখিরা গান গায় না, মানুষ কথা কয় না এখানে চেপে বসেছে শোষণ, এ জীবন কেবল ছদ্মবেশ।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register