Thu 17 September 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় সম্রাট গোস্বামী

maro news
সাতে পাঁচে কবিতায় সম্রাট গোস্বামী

সস্তা গায়ক

—"শ্রদ্ধেয় শ্রী রাগতাপসের নাম শুনেছেন নিশ্চয়?" —"বিলক্ষণ!ওঁর গান শুনেই তো শিখেছি মাইক ধরতে।" —"শেষ বয়সের চিকিৎসাতে খরচটা তো খুব হয়; টিকিটের টাকা সমস্তটাই, দান হবে নিঃশর্তে।"
—"আমায় তবে কী করতে হবে? করেন একটু খোলশা।" —"কয়েকটা শো, খুব বেশি নয়। সবটাই নি-খরচায়।" —"মেয়ের স্কুলের ফিস বাকি পড়ে। খাবারেও চাই হোলসাম। তবুও একটু স্যারের জন্য কিছু করতে তো মন চায়!"
রাষ্ট্র হল, গায়ক হিসাবে আমি নাকি বেশ সস্তা। টুপি-টাপা দিয়ে কোনোরকমে চালিয়ে দিলেই মিটবে। অনাথ-আশ্রম, বৃদ্ধাশ্রমে সকাল-বিকেল নাস্তা, আমার টিকিট থেকেই আসে। আমার কিভাবে জুটবে?
আজকে আমি শয্যাশায়ী। পথ্যের ব্যয় পেল্লায়। গাইয়ের কাছে গিয়েছিল ক্লাব, অনুরোধ — টাকা লাগবে। আমার বিশাল অনুগত বলে টিভিতে যে খুব চেল্লায়, বিনা পয়সায় গান করতে তার নাকি খুব বাধবে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register