Thu 17 September 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্য -তে ঝিরি ঝিরি ঝোড়া

maro news
ক্যাফে কাব্য -তে ঝিরি ঝিরি ঝোড়া

পরিচয়

তেপান্তরের মাঠ পেরোলেই হালকা নিরুদ্দেশ বৃষ্টি ভেজা সন্ধেবেলায় কিছু বদ অভ্যেস। তোর সাথে হয় মন কষাকষি- তুই যে আবার সঙ্গী। পিক্যাসোর রঙতুলির মাঝে আ্যভিগ্ননের ভ‌ঙ্গী! খিড়কি খুলে বিশ্ব দেখে রবীঠাকুরের চারু- হেঁসেলে আর মন টেকে না,ভাল্লাগে না কারুর। তাই তো চলে আমার কলম,বাজাই সুরের গান; পুড়লে পুড়ুক ঘরসংসার- শিল্পী আমার নাম।।

কফির মাগে নালিশ

কফির মাগ কনফারেন্স সকাল ন'টা যখন গিজগিজ কাজ করছে মাথায় সাব-এডিটার তখন। দু'টো শিফ্ট টানা খাটনি করে গাড়ি নিয়ে সোজা বাড়ি রাস্তায় মনে হয় যেতে যেতে "আমি কি সফল নারী?" কলিং বেলের আওয়াজ শুনে দৌড়ে আসিস তুই "বড় হয়ে হবি কোন ফুল - গোলাপ, না যুই?" "রান্না কিছু নেই বাড়িতে সেটা কি মাথায় আছে?" কঠোর স্বামীর কঠোর আদেশ বুঝতে পারি পাছে। রান্না সেরে কফি হাতে একলা যখন আমি; জিঞ্জাস্য নিজের কাছে- "দামি হব, না নামি?" দরজার ফাঁক দিয়ে তখন দেখি মেয়ের মুখ 'হবে নাকি সে বড়ো পাইলট পাবে কি তবে সুখ?' বিছানায় রাতে নেই যে আদর মাঝেতে পাশবালিশ- জমছে খালি মনের ভিতর কফির মাগে নালিশ।।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register