Thu 17 September 2026
Cluster Coding Blog

গারো পাহাড়ের গদ্যে ইব্রাহিম সিকদার

maro news
গারো পাহাড়ের গদ্যে ইব্রাহিম সিকদার

শেষাংশে

আমার শক্তি সামর্থ্য এক এক করে কমে এসে পৌঁছে গিয়েছে চুড়ান্ত ভাবে হারিয়ে যাবার দ্বারপ্রান্তে ! যেমন একটার পর একটা কুঠারীর আঘাতে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় সবুজ গাছ৷ তেমনি আমার শেষাংশের নির্জনতা শুরু হয়ে গেছে ! নিভৃতে চেয়ে চেয়ে থাকি অপলক দৃষ্টিতে, মনের ভিতর কতো প্রশ্ন ছেয়ে যায়৷ কেউ কেউ আমার নিরবতার হেতু বুঝে একটু দূরে দাঁড়িয়ে আফসোস করে চোখের জল ফেলে, আবার কেউ, কারোর অনুভূতিতে আমার এই আত্মচিৎকার পৌঁছায় না৷ জীবন কতো সুন্দর ! কতো গল্প করা যায় আগামীর কাছে; ভেবে ভেবে জীবনের কতো সুখস্মৃতি৷ আমি শুধু বলে যাই করুণ কাহিনী যা জীবনের পরাজয় বলে গণ্য অথবা তাঁদের কাছে নিয়তির মর্মান্তিক অধ্যায়৷ জীবনবোধ শিখেও বসে বসে কাটাই কতশত অর্থহীন সময় ! ইচ্ছে পাখিরা ডানা মেলে না নীল আকাশে; শুধু অলস দিনগুলো গুনতে গুনতে স্মৃতির ভেলায় হারিয়ে যাই প্রিয় সময়ে৷ হারিয়ে যাই খুব প্রিয় হারিয়ে ফেলা কিছু আপনজনের মুখের প্রতিচ্ছবিতে৷
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register