Thu 17 September 2026
Cluster Coding Blog

জন্মদিনে (রবার্ট দ্য ব্রুস) শ্রদ্ধা জ্ঞাপন - লিখেছেন মৃদুল শ্রীমানী

maro news
জন্মদিনে (রবার্ট দ্য ব্রুস) শ্রদ্ধা জ্ঞাপন - লিখেছেন মৃদুল শ্রীমানী
ওঁর গল্প কতো যে নিজেকে শুনিয়েছি! সেই গুহায় মাকড়সা জাল বোনে, আর ভেঙ্গে যায়। মাকড়সা হাল ছাড়ে না। আবার বোনে। আবার বোনে। আবার বোনে। জাল সে বুনবেই। সে যে ঊর্ণনাভ। ওর পেটের কাছ থেকে সূক্ষ্ম রেশমি সুতো বের হয়। দু রকম সুতো। একটাতে আঠা থাকে। অন্যটায় থাকে না। মাকড়সা নিজে জানে কোনটায় আঠা আছে, আর কোনটায় আঠা নেই। পোকারা, বোকারা। তারা জানে না কায়দাটা। তাই জালে আটকা পড়ে। ও জাল  সাংঘাতিক জাল। সম পরিমাণ ইস্পাতের চাইতে বেশি মজবুত। ঊর্ণা নাভিতে যাহার তাই  ঊর্ণনাভ। আবার কেউ বলে মাকড়সা তার জালের নাভি বা কেন্দ্রে থাকে তাই ঊর্ণনাভ। আদিতে না কি শব্দটা ছিল ঊর্ণবাভ । বভ ধাতু থেকে এসেছে। বভ মানে বয়ন। ইংরেজি Weave.
মাকড়সা নিয়ে বড়ো বেশি বকা হল। ওর পুনঃ পুনঃ প্রচেষ্টা দেখে রবার্ট দ্য ব্রুস আবার তেড়ে ফুঁড়ে ঝাঁপালেন। আর জিতলেন। একটা লাগাতার উৎসাহিত থাকার গল্প।
আজ সেই রাজার জন্মদিন। ১১ জুলাই ১২৭৪ তারিখে জন্মেছিলেন। ৭ জুন, ১৩২৯ তারিখে মারা যান। ২৫ মার্চ ১৩০৬ থেকে জীবনের শেষ দিন অবধি ক্ষমতায় ছিলেন।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register