Thu 17 September 2026
Cluster Coding Blog

কবিতায় অভিজিৎ কুমার

maro news
কবিতায় অভিজিৎ কুমার

মৃত্যুর ওপারে

পুরনো আসবাব থেকে যে গন্ধ উঠে আসে, তার ভেতর খেলা করে কিছু পুরনো মানুষ। তারা কথা বলতে পারে না। ছুঁতে পারে না। তবুও একভাবে তাকিয়ে থাকে আমাদের দিকে।
তাদের চোখের ভেতর সকাল আর রাত্রি হয় প্রতিদিন। তবুও তারা বোঝে না। শুধু খেলে যায়। আর খেলে যায়।
জন্ম মৃত্যুর মাঝে যেই খেলা বাকি রয়ে গেছিল সেইদিন, সেই খেলা যেন আজও শেষ করা হয়নি।
আমি যতবার পুরনো আসবাব থেকে ধুলো সরিয়ে রেখেছি, কেউ চুপ করে আমার কোলে এসে বসেছে। কোন কথা বলেনি কখনো। শুধু নিঃশব্দে একটার পর একটা খেলা খেলে গেছে।
একভাবে কোল পেতে আমি বসে থেকেছি বহুক্ষণ। তারপর সেই খেলার ভেতর কখন যে ঢুকে পড়েছি, মনে নেই।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register