Thu 17 September 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে প্রবীর দেব

maro news
ক্যাফে কাব্যে প্রবীর দেব

অসুখ

পরশু

একটা নীরব-নরম অসুখ নিয়ে বেঁচে আছি। জিভে ভাসমান স্বাদের জোয়ারে কেউ যেন আদর করে হাত বুলিয়ে দিয়ে গেছে জোড়া ঠোঁটের উষ্ণতা। মাঝ রাত্তিরের শহর,বদলে যাওয়া জ্যামিতি আর বুকের এককোণে হাত-পা গুটিয়ে বসে থাকা বেড়ালের মতো দমকল চালাচ্ছে অসুখ! অসুখের নাম "স্বপ্ন"।

কাল

উঁকি মেরে চাওয়া বেঁটে মতোন একটা অসুখ নিয়ে বেঁচে আছি। কভার ফাইলে টুকে রাখা গোটা দশেক কবিতার মিছিলে উজাড় হয়ে যাওয়া শ্লোগানের মতোন তোড়জোড় তার। ঘড়ির বৃত্তাকার সময়কে ছাপিয়ে যাওয়ার প্ল্যান, আয়নার সামনে বেসামাল ডিগবাজি আর সূতো ছেঁড়া ঘুড়িকে লাটাইয়ে বাঁধার বিজ্ঞান- বেজায় সুখের সে'অসুখ! অসুখের নাম "ইচ্ছা"।

আজ

চেনা ভূগোলে বেনামী সভ্যতার মতোন এক অসুখ নিয়ে বেঁচে আছি। কেতাবি কেচ্ছার ঠিক বাইরে যখন ঘরের বাতি জ্বলে দু'হাতের সব ধুল ঝেড়ে প্রানের ঝুঁকি এড়াতে প্রাণী আসলে এক হাঁড়ি গরম জলে চাল-ডাল-আলুতেই সীমানাবদ্ধ। বাতিকগ্রস্ত চোখ কিছু বুঝার আগেই ভিজে যায়। শুরুর একটুই ভালো,বাদবাকিটা থাক- বেশি চাইলে দেবরাজের মুকুট নিলামে যাবে। সন্ধ্যাকালীন ক্লান্তি দেহে,যোগ-বিয়োগে ভুল আর জানালার ধারে থূতনি রেখে তারা গুনার মতোন আসান সে' অসুখ। অসুখের নাম "বাস্তব"।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register