Thu 17 September 2026
Cluster Coding Blog

গদ্যকবিতায় গৌতম বাড়ই

maro news
গদ্যকবিতায় গৌতম বাড়ই

ভানুমতীর খেল

আদুরে একটা মাঠ ফুলখোপা করে ফেলে রেখেছিলাম একটু দূরে তুমি বসতে তাতে চাটাই পেতে গমরোদ্দুর বেলা উলের আট কিংবা সাত বোনা কাঁটায় নকশা তোলা ঢেউ বেলাশেষের প্রহররেণু ভাটির দিকে চায় রাষ্ট্র আমার সব কেড়েছে বিশ্বাস থেকে দিনযাপনের উচ্ছ্বাস নিঃশ্বাস তাই ধরে রাখা যাতনার কেউ তোমার দিনগুলানের পশম আঁকা ওম নিয়ে আমি রাত পাহারায় থাকি আমার সাথে আমার একা খেলা একদিকেতে মুখোশ ঢাকা আর একদিকে আমি কষ্ট যতো চাপা পড়েই থাকে সেখানে অণুরশ্মি থেকে আরও বেশি ভাঙ্গন মনে মনেই চরে
আদুরে মাঠ এখন রাতবেলা! বহুতলের ঝোপে উলের কাঁটা ঠিক বুনেছে আটটি তলা চারঘর তার সোজা উল্টো চারঘর এপাশ ওপাশ দুপাশ দিয়ে বন্ধ একগাদা তার সন্দেহ বেঁচে আছে ছাঁই চাপা সব অভিমান যত্ন করে রাখা ধ্বস্ত সময় কাটলে পরে একমাত্র আয়না ছাড়া বলো--
কে কার মুখ দেখাবে? কে কার সাথে ভিজবে চোখের জলে? ভানুমতী না সমাজ কে দেখাচ্ছে খেল?
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register