Thu 17 September 2026
Cluster Coding Blog

গুচ্ছকবিতায় সুচেতা বিশ্বাস

maro news
গুচ্ছকবিতায় সুচেতা বিশ্বাস

ভ্রম

ঘাসে চলতে মন হয় না আর অন্য পথে ঘন রোদের স্মৃতি
মেদুরতার মত একটা জাম গাছ ছায়া দেয় তাতেই সমস্ত পথে কেমন মন কেমনের রং পথের ভিতর থেকে নড়ে ওঠে কোন কোন নুড়ি পাতার ছায়ারা হেসে ওঠে নিজের সঙ্গে
আমাদের সেটাই প্রজাপতি বলে ভ্রম হয়

নয়া মৌসম

না ভালো লাগা রবিবারের বিকেল পাঁচটায় রাস্তায় নেমে আসে ঘুম ""জিন্দেগি না মিলেগি দুবারা "" মনখারাপ নামের অসুখ এর মধ্যে ঢুকে যাচ্ছে স্কুবা ড্রাইভিং ۔۔۔বাহারি কোরাল ۔۔۔ আরহান আক্তারের নীল সায়রী ۔۔ গলে যাচ্ছে একটু একটু আমার আমি ۔ "হরপল এক নয়া মৌসম হ্যায়"
আবার নাম না জানা কোনো এক বিকেল অজানা রাস্তা দিয়ে ۔۔۔সবাই মিলে লাল নীল ছাতা ۔۔প্রত্যেকের কাছে থাকবে নিজস্ব রোদ আর বৃষ্টি শেষের রামধনু
প্রতিদিন বেঁচে উঠছি ۔۔বেঁচে আছি ۔۔ বেঁচে যাবো ঠিক
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register