Thu 17 September 2026
Cluster Coding Blog

গুচ্ছকবিতায় প্রভাত মণ্ডল

maro news
গুচ্ছকবিতায় প্রভাত মণ্ডল

বৈশাখি অধিবাস

হে বৈশাখ তব শঙ্খধ্বনি উঠিছে বাজি নবরঙ্গে সাজি পুরাতনের বলিদান নুতনের কলতান দাবদাহ ত্যাজি চৈত্রের অবসান আজি আনিছে বহিয়া নুতনের বাণী ।
আজ আকাশে বাতাসে নব মধুমাস শুকনো পাতা ভুমিতে লুটিয়া খেলিছে নবরঙ্গে ধূলি পঙ্ক সঙ্গে শত শত পুষ্প মুকুল উঠিছে ফুটিয়া কান পাতি শোনো ওই বৈশাখি অধিবাস ।

হে রুদ্র

হে রুদ্র, হে প্রলয় আজি নবাগত তুমি মোর দ্বারে এ পৃথিবী আবারো কাঁপুক তব জটাজুট ভারে । আজি আঁধারেতে ভরা চারিদিক নিশি ছাড়া নাহি দেখি দিবা তব কণ্ঠের বিষে হোক বিনাশ তাতে কে রহিবে না রহিবে কিবা ।
হে সারথি তব রুদ্র শঙ্খ বাজাও ওই রশি ধরো মহাকাল রথের আজি এ মানবের মাঝে দেখা দাও এ ধরাতলে মহামানবের। তুমি পারো না কি তব চক্রব্যূহে বিনাশিতে অশুভের বাণী এ পৃথিবী বিনাশিয়া কবে নবরূপে জন্মিবে জানি ।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register