Thu 17 September 2026
Cluster Coding Blog

কবিতায় সৌরভ দেবদাস

maro news
কবিতায় সৌরভ দেবদাস

জীবন্ত স্মৃতি

সিগারেটের প্রতি কাউন্টারে ছড়িয়ে রয়েছে তোমার স্মৃতি অভিমানটা অল্প সময়ের, প্রেমটা জীবিত তোমার প্রতি। তবু গেলে হারিয়ে বিষণ্ণতা ছড়িয়ে, রাস্তায় একা দাঁড়িয়ে
আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি।বেঁচে থাকব আমি সারা জীবন বইব তোমার স্মৃতি, ঘেন্নাটা মুছে ফেলো প্লিজ যেটা রয়েছে আমার প্রতি ।
জেগে আছি আমি আজও প্রতি প্রহর রাত্রি, আমি হারাচ্ছি ঠিকানা তোমার তুমি তো ভিন দেশের যাত্রী। তোমার ফেলা দেওয়া গোলাপটা এখন গিয়েছে শুকিয়ে, তাই হাসিতে ভরিয়ে রাখি মুখ ডিপরেশনটা রেখেছি লুকিয়ে। ধার দেনা যাবো সব চুকিয়ে ক্রমাগত যাচ্ছি শুকিয়ে।
তবুও,
আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। বেঁচে থাকব আমি সারা জীবন বইব তোমার স্মৃতি, ঘেন্নাটা মুছে ফেলো প্লিজ যেটা রয়েছে আমার প্রতি । কোনোদিন দেখা হলে পথে কিংবা কোনো যানজটে চুপ করে থেকো না প্লিজ জানো আমি এখনো কিছুটা পাগলাটে তোমার কারণে, ভালোবাসছি অনবরত তাকিয়ে দেখি তোমাকে তোমার হাজারো বারণে।
প্রেমিক তোমার নাই বা হলাম ভালো তোমায় বেসেছি, শত বারণ করা স্বত্বেও তোমাকে লুকিয়ে দেখেছি,
আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি।বেঁচে থাকব আমি সারা জীবন বইব তোমার স্মৃতি, ঘেন্নাটা মুছে ফেলো প্লিজ যেটা রয়েছে আমার প্রতি ।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register