Sun 03 May 2026
Cluster Coding Blog

নির্বাচিত কবিতায় মতিয়ার রহমান

maro news
নির্বাচিত কবিতায় মতিয়ার রহমান

 যে তোমার নেই

মায়াবী রাতের পূর্ণিমা চাঁদের মায়া জোছনা মানে বোঝনা! দূরাকাশ পানে তারার আহবানে গ্রহে ছুটে যাই তবু তুমি নাই। বিষে ভরা মন কাঁদে সারাক্ষণ ঘুমহীনা রাতে ব্যথা যোগ সাথে স্বপ্নেরা কত ক্ষত বিক্ষত দিশেহারা ভাব বেঁচে কী বা লাভ? পূর্ণিমা আলো মনে হয় কালো একা বিছানায় মরি যাতনায়- দেখে না তো কেউ বুকে ভাসে ঢেউ আরও কতকাল থাকি যে বেহাল? তুমি নাই পাশে চাঁদ তারা হাসে এ কি উপহাস! তবু বারোমাস- তুমি ভাল থেকো শুধু মনে রেখো আমি আছি সেই- যে তোমার নেই।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register