Thu 17 September 2026
Cluster Coding Blog

কবিতায় উজ্জ্বল কুমার মল্লিক

maro news
কবিতায় উজ্জ্বল কুমার মল্লিক

একটি চিত্রকল্প

সেদিনও দেখেছিলাম পথে অশীতিপর বৃদ্ধ লোকটিকে পথ চলতে, ছোট্ট থলি হাতে বাজার পথে, লাঠি ঠুকে ঠুকে। বিপত্নীক তিনি, থাকেন একা, পুত্র-কন্যারা সবাই বিদেশে।
দিন-গুজরানে যান বাজারে, সোজা পথের একপাশ ধরে, সামনে হ'লে, শুধান"ভালো তো"? প্রশ্নোত্তরে থাকেন নির্বিকার, শ্রবন-শক্তিহীন বহুদিন, নিজ মনে করেন বিড়বিড়, অবোধ্যই সেটা, স্বল্পোচ্চারনে।
বেশ কয়েক দিন কেটে গেছে, দেখিনি তাঁকে, খবর নিতেই শুনি, পথে উন্নয়ন-বাইক ধাক্কা দিয়ে ফেলেছে একধারে; ছিলেন অচৈতন্য, মুখ-গুজে। বাইক আরোহী, নব্য যুবক দেয় চম্পট, কিছু নয় ভেবে মনুষ্যত্বহীন, পশুত্ব-গুণে।
বেশ কিছুক্ষণ সময় পরে, পুলিশ নিয়ে গেছে তাঁকে তুলে কাছের গ্রামীণ হাসপাতালে; সেখানেও বৃদ্ধ থাকে নিভৃতে পরিষেবকের দৃষ্টি এড়িয়ে।
অবশেষে, নজরে আসে কারো; ডাক্তারেরা মৃত-সিদ্ধান্ত শেষে পাঠায় মর্গে শব-ব্যবচ্ছেদে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register