Thu 17 September 2026
Cluster Coding Blog

যাবার দিনের কবিতা: || উইলফ্রেড আওয়েন স্মরণে || মৃদুল শ্রীমানী

maro news
যাবার দিনের কবিতা: || উইলফ্রেড আওয়েন স্মরণে || মৃদুল শ্রীমানী
"যাবার দিনে এই কথাটি বলে যেন যাই যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই।"
এক মায়ের বড়ছেলে মাকে বাড়িতে ফেলে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। সমুদ্রের সামনে দাঁড়িয়ে মাকে ছেলে বলছে কবিতা। উইলফ্রেড আওয়েন, একজন উল্লেখযোগ্য ব্রিটিশ কবি, যুদ্ধে যাবার আগে মাকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শুনিয়ে গেলেন। তারপর মৃত্যু। ফ্রান্সের রণাঙ্গনে। ১৯১৮ সালে, আজকের মতোই এক চৌঠা নভেম্বরে। তখন মোটে পঁচিশ বছর বয়স। তরুণ  কবি আওয়েন এর পকেটে থাকত নোটব‌ই। সেখানেও লিখে রেখেছিলেন বড় প্রিয় কবিতাটি, সঙ অফারিংস এর ৯৬ নং কবিতা।  যুদ্ধক্ষেত্রে ছেলে মারা গেলে মায়ের কাছে ফেরত এল নোটব‌ই। তাতে মা দেখলেন সেই কবিতা, যা যাবার দিনে ছেলে তাঁকে শুনিয়েছিল। সুসান আওয়েন, কবির মা  ১৯২০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে লিখিত ভাবে একথা জানিয়েছেন। উইলফ্রেড আওয়েন জন্মেছিলেন ১৮৯৩ সালের আঠারো মার্চ তারিখে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register