Fri 18 September 2026
Cluster Coding Blog

কবিতায় সমাজ বসু

maro news
কবিতায় সমাজ বসু

আসবে নতুন ভোর

আসবে আবার শিষ পাখিদের ভোর ব্যালকনিটা সাজাবে রোদ্দুর, মুখোমুখি দুজন আত্মজন মন-দোতারায় তিলককামোদ সুর।
ধরবে আবার সুজন মাঝি হাল নদীর পায়ে মণিপুরী ঘুঙুর, একাকীত্বের দড়িদড়া ছিঁড়ে প্রাণ ফোয়ারায় মূর্ত হৃদয়পুর।
আসবে আবার সেই চেনা পথ ধরে একপা একপা সরিয়ে ধুলোর চাদর, মন-কুঠুরির হাট খোলা দরজাতে আলাপনের হাত ছোঁয়া সেই আদর।
অন্তরে ফের দুলবে নিরন্তর আলোয় বোনা ভালবাসার ঝালর, ক্লান্তি বিষাদ ভয়ের আঁধার মুছে আসবে আবার,আসবে নতুন ভোর।।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register