Fri 18 September 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় দুর্লভ সরকার

maro news
সাতে পাঁচে কবিতায় দুর্লভ সরকার

দ্বৈত

তোমার শরীর স্নাত এক মুহূর্তের শরীর আমি সকাতরে কুণ্ঠিত ঝরে যাওয়া পাখি মুখ লুকাই তোমার বাহুমূলে । দুহাতে জাপটে ধরি এক হাতে পিঠ আরেক হাত বুকে । অনুভূতির সন্তর্পনে কাপতে থাকি । সেটার কারণ কি ভয় ? জানিনা
বিছানার সমুদ্র হয় তোলপাড় রাতের ফুটপাথ জড়িয়ে নেয় চাদর শ্মশানের বুকে জেগে ওঠে চিতারা তারা সদ্যোজাত ওরা স্তন্য চায় ।
শরীরে শরীর মিশে স্ফুলিঙ্গ জন্মায় বারুদের গন্ধ মাখে ঠোঁট কেউ শুনতে পায় দুর্গাষ্টমীর পবিত্র শঙ্খধ্বনি কেউবা দেখতে পায় করুনতার আবেশে দশমীর বিসর্জন ।।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register