Mon 14 September 2026
Cluster Coding Blog

অণুকবিতায় পার্বতী রায়

maro news
অণুকবিতায় পার্বতী রায়

প্রেম

প্রত্যেকটি আঘাতের পর ফিরে আসে
আমার না বলা কথা

ঝড়

বাড়ি থেকে বেরোলেই  কামড়ে ধরে পা
গতির বিরাম নেই

ঈশ্বর 

ভাবনার অন্তবর্তী
ডাকছো নির্ভুল
বৃষ্টি আসছে না

বৃষ্টি 

চোখের ইমন ভেঙে ঢুকে পড়ছে মেঘ
কান্না প্রিয় দাগ

সকাল 

পাখির ঠোঁটে উচ্চারিত
প্রথম শব্দ
শ্রুতিমধুর তান

বিকেল 

ভরা নদীর শব্দ
কানের কাছে আলতো করে ছুঁয়ে যাওয়া বাতাস

রাত 

প্রিয় বিষয়ের ভেতর ঢুকে পড়া কান্নার দাগ
সহজে মোছা যায় না

অনুভব 

তুমি যতো দিয়েছো
হাত পেতে নিয়েছি

বর্ষাকাল 

সুরেলা বিপ্লব
চোখের গভীরে ক্ষত

অতিথি

মধুর বিরহ
দরজায় এসে থেমে যায় বাঁশির শব্দ
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register