Thu 17 September 2026
Cluster Coding Blog

সায়ন্তনী কুলভীর কবিতা

maro news
সায়ন্তনী কুলভীর কবিতা

দেশ

আমি সেই মাটি থেকে কথা বলতে চাই
যে মাটিতে ভেঙে পড়ে সহস্র নিরাবতা
জল সেঁচে চাষ করা আমার প্রাচীন শহর
কারা যেন আগলায় মুষল মনস্কতা।
হঠাৎ-ই চোখের কোণে মুছে যায় গ্লানি
হতাশা নরম বড়,ভেসে ওঠে ক্ষত
টিলার উপরে আজও আসে নেমে  রাত
তখন,পালটে যাওয়াটাই অন্ধের মত।
প্রতি গুরুবারে পড়ে লক্ষ্মী পাঁচালি
মাটির বুকে কেন এত বিভেদের দাগ?
মৃত মুখ ভেসে ওঠে শকুনের দেশে
তবু ভালবাসার গলা টিপে হতাশাই থাক।
আমি ভুলে গেছি এ আমার দেশ নয়
যারা আলো দিতে জানে,তারা নেই আর বেঁচে
মুহূর্তে ছড়িয়ে রাখা স্বাধীন যত পালক--
ভুলে যায় মানুষ আজও অমানুষী আছে ।।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register