Thu 17 September 2026
Cluster Coding Blog

নিলয় নন্দীর কবিতা

maro news
নিলয় নন্দীর কবিতা

ভ্রমণ

কোথাও যাওয়া হচ্ছে না।
কোথায় যাবো?
অন্তমিল নাকি সংঘর্ষ!
দিকশূন্যপুর? হয়তো বা দিকবিভ্রম...
আমার গোপন খাতা, রাগ, বিচ্ছিন্নতা
ফুঁসে ওঠা মাস্তুল বা লিঙ্গ কারক বিভক্তি
আহ্লাদ! স্বেচ্ছাচার যেন...
আপাতত রাস্তায় বেরোই।
কলকাতায় অক্সিজেন আর সুন্দরীর বড় অভাব
রঙপালিশ, নির্লোম পার্লার আর সিকি স্কার্ট
চোখে পড়ে না বুঝি!
কুঁকড়ে যেতে যেতে সরীসৃপ রাস্তায় হেঁটে যাই
ঠিকানা ফুসফুস, পুনর্জন্ম ট্রাম।
ঐ তো জানালার ধারে দিব্যি বসে আছি আমি।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register