Thu 17 September 2026
Cluster Coding Blog

দেবাশিস ঘোষের কবিতা

maro news
দেবাশিস ঘোষের কবিতা

দিন গলে টুপটুপ

আকাশ, তোমার চই চই ঘুড়িদের ছেড়ে দাও
আনন্দে উড়ে যাওয়া গ্যাস বেলুনের মতো
পূজোর রোদের গায়ে লেগে থাকা রূপোলী বর্ডার
শিশুদের চোখে এঁকে দাও
সকল স্বচ্ছ জলে নদীটি যাপন করো রঙীন ব্যালকনি
মন্দিরের চূড়া থেকে উড়ে যাক আরো কিছু শুভ্র পতাকা
এই সব যতিচিহ্নহীন দিন রাত থেকে শুধু রান্নার ধোঁয়া
আর দিনের ক্লান্তি ছুঁয়ে নেমে আসা বিষাদের উজ্জ্বল রঙ
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register