Thu 17 September 2026
Cluster Coding Blog

সুনীতি দেবনাথের কবিতা

maro news
সুনীতি দেবনাথের কবিতা

কবিতার কান্না

কবিতাটা উড়িয়ে দিলাম আকাশে প্রলয়ঙ্কর আকাশে তখন মেঘের সজ্জা দৃষ্টির সীমান্ত পেরিয়ে মেঘের গা ছুঁয়ে ছুঁয়ে কবিতা একে একে বাতাসের স্তর পেরিয়েছে মহাকাশে উড়ছে মনে হয় তাকে আর দেখতে না পেয়ে বুকটা কি এক বেদনায় হু হু কেঁদে উঠলো অথচ কবিতার সঙ্গে শর্ত ছিলো মেঘের সঙ্গে খেলে ফিরে আসার মেঘের সঙ্গে শর্ত ছিলো বৃষ্টি দিয়ে সারা পৃথিবীতে কবিতা ছড়িয়ে দেবার কথা রাখেনি কেউ তাই বেদনা আজ রাতের আঁধারে ঘুম আসেনি চাপা যন্ত্রণায় কেবল এপাাশ ওপাশ হঠাৎ করে কবিতা এলো রক্ত মেখে কি হয়েছে কোথায় ছিলে জবাব নেই এতো রক্ত কেন এতো কান্না কেন সব মানুষের রক্ত লাল সারা দেশটা রক্তে লাল রাজপথ গলিপথ বাড়ির অঙ্গন ঘরদোর সব লালে লাল ওগো বৃষ্টি ঝরো তুমি ধুয়ে নাও সব রক্ত মিশরে স্ফিংক্স অট্টহাসি হেসে উঠলো শেষ মমি গলে প্যাপিরাসে মিশে গেলো
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register