Thu 17 September 2026
Cluster Coding Blog

কাব্যজোনে  মৃণাল বসুচৌধুরী

maro news
কাব্যজোনে  মৃণাল বসুচৌধুরী

                     শালবনে

উদাসী সাপের পিঠে  কেঁপেছিল  অস্থির সময় শূন্যতার ছায়া নিয়ে শালবনে   থেমেছিল  বয়ঃসন্ধিকাল শীতল নদীর স্বপ্নে      স্মৃতিভ্রষ্ট বিষণ্ণ রাখাল ভূমিকাবিহীন একা শুয়েছিল   নীল যন্ত্রণায় তুমি যে আড়ালে  আছো সেখানে কি ধ্বনিময় সব মুহূর্তেরা ভরা বাদরের জলে সারাক্ষণ  ভেসে যায়  প্রমোদতরণী সেখানে কি স্বপ্নে ভেজে সাঁকো ঈশান কোণের আলো তোমায় সুন্দরী  করে আরও   সুখী  শালবন আর রক্তমাখা  চোখের আগুন জানে কীভাবে কখন মেঘে মেঘে ঢেকেছিল গ্রহণের চাঁদ  
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register