Thu 17 September 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র মোস্তফা হায়দার 

maro news
মেহেফিল -এ- শায়র মোস্তফা হায়দার 

গলি বেয়ে নীলের কাছে হাজির

তোমাকে দেখতে গিয়ে চশমার ফ্রেমে গেঁথেছি বিষাদের সুর সে দিনের বিরহের বাসন আজ বহুরুপী জলের ক্বদরে গাইছে গান!
তোমাকে দেখবো বলে ইভার কাছে ইচ্ছে করেছি সমর্পণ জ্বালাতনের পাটাতন বেয়ে সুর ভেসে আসে স্মরণ করায় কফি হাউজের সে আড্ডার কথা।
শোভন চেয়ারে চড়ে স্বপ্ন নিয়ে গিয়েছি রূপনগরের কোলে লালবাগ কেল্লার ঘাসের কাছে রেখেছি স্মৃতিসৌধের সেই ফলকের ইশতেহার।
আজ সব হারিয়ে বিরহ বিষাদ মালা গেঁথে পুরান ঢাকার গলি বেয়ে নীলের কাছে হাজির বিনাকায় রেখে এসেছি সব হারানোর ব্যথা।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register