Thu 17 September 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র সুহিতা সুলতানা

maro news
মেহেফিল -এ- শায়র সুহিতা সুলতানা

সাত

বহুদিন বৃষ্টিস্নাত বৃক্ষের ছায়ার স্বপ্নভূমি আনত হয়ে থাকে। ছায়াপ্রবণ বনে নির্মমতা বাসা বাঁধে অচিরেই। ক্রমশ জলে বিমর্ষতা উঠে আসে আমাদের চোখের ভেতরে স্বপ্নের ভেতরে হলুদ ঘাস মৃত পাখির পালক শুকনো পাতায় মর্মর। হন্তারক চোখের ভেতরে কার মুখচ্ছবি অবিরাম ভেসে ওঠে? জলপাই বনে ক্যানো বারবার দুঃখরা ছুটে আসে? ক্যানো মায়ার প্রচ্ছদ নেবুপাতার ঘ্রাণ হয়ে আসে না সীমানা জুড়ে? প্রেমিকের দ্বিধা খেয়ে ফ্যালে স্বপ্নের বসত? চতুর্দিকে ছড়িয়ে পড়ে তুষের দহন, জ্বলতে থাকে ঘুমের নেকাব
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register