Thu 17 September 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় কুমারেশ তেওয়ারী

maro news
সাতে পাঁচে কবিতায় কুমারেশ তেওয়ারী

দোতারা

দেহকে দোতারা মেনে স্নান করতে যায় যারা যাদের ভ্রমণ মানে তারাদের পথ ধরে হাঁটা বৈরাগ্যের হাত এসে তাদের শিহরে শিকারি বেড়াল ছেড়ে পরীক্ষা বানায় তখনও কি গুবগুব শব্দ তোলে দোতারার তারে?
বৃহন্নলা সময়েরও দাবি থাকে কত তহবিলে নিপুণ ঢোকাতে চায় কর্কটের বিষ নীলকন্ঠ শুধু পৌরাণিক কথা নয় কারও কারও এঁটো হওয়া স্বর বাঁশির ভেতরে থাকা বাঁশিটি বাজায় অহর্নিশ
শুয়োর খোঁয়াড়ে  ঢুকে অন্ধকার বিষ্ঠা মাখে শরীরের অলিতেগলিতে মিথুনে পরম খোঁজে নেফারতিতিতে তখনও দোতারা বাজে আলপথে?
জলকণা থেকে ঝরে পারিজাত ঘ্রাণ চেতনা চৈতন্য মাখে পরমপিরিতে?
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register