Thu 17 September 2026
Cluster Coding Blog

কবিতায় অলক্তিকা চক্রবর্তী 

maro news
কবিতায় অলক্তিকা চক্রবর্তী 

দিনপঞ্জি

আবার সেই অদ্ভুত ভালোলাগা এবং মন্দ লাগা পরস্পর বিরোধী এই দ্বৈত সত্তার টানা পোড়েন চলে দিন রাত
শীতল যেন মাছের চোখ হয়ে বেঁচে থাকতে থাকতে কোথায় বরফ পড়ে আনমনে নুড়ি-পাথর জমে টুপটাপ মুক্তো দানায় কাঠ কুটো জড়ো করতে থাকি ইন্ধনের তবু আগুন জ্বালবার তাগিদ দেখিনা অদ্ভুত এক মিশ্র প্রবাহ চলতে থাকে দিন মাস বছর...
ক্লান্তি আর অবসাদের পিঠোপিঠি শীত ঘুম পেরিয়ে সেই আলোর ভাপ... ফসলি রূপকথা... নক্ষত্র দিন... ইকড়িমিকড়ি উথলে উঠতে থাকি সংক্রান্তি বলয়ে নেহাত বেঁচে আছি এই বোধ থেকে.
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register