Thu 17 September 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র আসিফ আলতাফ

maro news
মেহেফিল -এ- শায়র আসিফ আলতাফ

শিল্পি

তোমাকে দেখার পর আমার এই প্রথম গান গাইতে ইচ্ছে হলো
একবার ভাবলাম – গলাছেড়ে গাই পরক্ষণে ভাবলাম তুমি কী ভাবো গুণগুণ করেই গাই কিন্তু তুমি যদি শুনতে না পাও –মনেমনে ভাবি
অবশেষে গান আর গাওয়া হয়নি তুমি গান গাইতে চাইলে আমি বললাম – না যে তুমি নিজেই সঙ্গীত সে কী গান গাবে আর তার চেয়ে সেই ভালো তোমাকে তুলে নিতে দাও আমার কণ্ঠে সুরের মাদকতায় বিবশ হোক আমার শরীর
তুমি হাসলে আমি কাঁদলাম এক অপূরব মধূময় এন্দন
তুমি আত্মার মতো আমার ভেতরে প্রবেশ করলে আমার ভেতর বীণা বেজে উঠলো আমি গান গেয়ে উঠলাম সে গানে তোমার শরীরের ঘ্রান সে গানে তোমার সুরের প্রাণ তোমাকে ধারণ করে সেই আমি প্রথম শিল্পি হলাম।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register