Thu 05 November 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে জীবন সরখেল

maro news
ক্যাফে কাব্যে জীবন সরখেল

সন্দর্ভ

সমুদ্রের ক্লান্ত ঢেউয়ের বুকে আলগোছে ঝরে পড়ে নক্ষত্রের স্নেহ
পাহাড়ের গায়ে জমা প্রক্ষিপ্ত ইতিহাস
এড়িয়ে যায় বৃদ্ধ যত কচ্ছপের সংস্পর্শ!
ঘন জঙ্গলে লুকোনো সামাজিক শিৎকার ভাস্কর্য
যোগরেখায় প্রকৃত শিল্পীচোখে
মন্দির গায়ে উৎকর্ষতা লাভ করে...
এক ডুবে রাত থেকে সকালে উঠে জীবনের গানই বুনতে থাকি;
নদীর কোলে মাথা রেখে সভ্যতার সমৃদ্ধি স্নান দেখতে দেখতেই কনে দেখা আলো
কখন যেন নৌকায় চুপিসারে এসে বসে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register