Thu 17 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় ড: অঞ্জনা বন্দোপাধ্যায়

maro news
হৈচৈ কবিতায় ড: অঞ্জনা বন্দোপাধ্যায়

সবুজ পৃথিবী

জীবজগৎ আর গাছগাছালি সবুজ ধরার প্রাণ, পাখিরাই তো শোনায়, জীবনের জয় গান । দূষণের দাবানলে যখন বিশ্ব হয়েছে কালো, জীববৈচিত্র বাঁচিয়ে,জ্বালাই সবুজ আলো । বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জন এটাই হবে পণ, বিশ্বউষ্ণায়ন কমিয়ে পাব সহজ জীবন। গাছপালা তরুলতা করবো না নিঃশেষ , শপথ করি গড়বো মোরা সুস্থ পরিবেশ। গাছ ই দেবে শুদ্ধ বাতাস, এটা যেন না ভুলি চারিপাশে গাছ লাগিয়ে সবুজ পৃথিবী গড়ি। খামখেয়ালী প্রকৃতিকে করবো যখন অধীন তখনই হব আমরা সত্যিকারের স্বাধীন। জাতি ধর্ম নির্বিশেষে রাখব না বিদ্বেষ, বন্ধুত্বের সম্পর্ককে করব না মোরা শেষ। মনের কালোকে বিনাশ করব,সবুজকে নয়, সবুজায়ন.এর ফলে ই হবে সভ্যতার জয়।  
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register