Thu 17 September 2026
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়

এই সংকটময় পৃথিবীতে আমরা বাস করছি, চারিদিকে হিংসা, দ্বেষ, বিভেদ৷ জানিনা কিভাবে এই দুর্বিষহ সময় কাটবে। সাধারণ মানুষ আমরা। পারব কি মাথা উঁচু করে বাঁচতে? মাঝে মাঝে শিরদাঁড়াটা বেশ ব্যথা হয়। এই কঠিন দুনিয়ায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। সাহিত্য সংস্কৃতি আমাদের মত মানুষের কাছে যেন ফ্রেস অক্সিজেন। এই সাহিত্য ভাবনা যদি ছোটদের নিয়ে হয় তাহলে কোনো কথাই হবে না। আসুন না আমরা সবাই মিলে ছোটদের মত করে ভাবনায় মেতে যাই। সাহিত্য হৈ চৈ এ প্রতি সপ্তাহে আমরা হাজির হব শুধুমাত্র ছোটদের মত করে লেখা নিয়ে। বিশিষ্ট গুণীজনদের লেখনী এক্ষেত্রে আমাদের সম্পদ৷ টেক টাচ টক সাহিত্য হৈ চৈ'র তরফ থেকে দ্বিতীয় শনিবারে ছোটদের জন্য আমাদের নিবেদন পাঠকদের সাথে ভাগ করে নিলাম। এই গরমে সকলে ভালো থাকুন৷ সুস্থ থাকুন।

রাজকুমার ঘোষ
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register