Thu 17 September 2026
Cluster Coding Blog

রম্য অণুগল্পে সুদীপ ঘোষাল

maro news
রম্য অণুগল্পে সুদীপ ঘোষাল

ঢাকি

পুজোর শেষে রীতার ধুনুচি নাচ চলছিলো দুর্গামন্ডপে রীতা আড়চোখে দেখে নিলো তপুর নিস্পলক দৃষ্টি। তারপর আমাশা রোগী তপু আনন্দে একটা ঢাক বাজাতে শুরু করলো। রিতার নাচ শেষ হলে হ্যান্ডসাম চেহারার 'মস্তান ক্যাবা' নাচ দেখিয়ে মাতিয়ে দিল আসর। ঢাকের তাল কাটতেই তপুর কপালে জুটলো তিরস্কার আর অবহেলা। রীতা বলল,তপু একটা ক্যাবলা ঢাকি। রিতা ও তার বান্ধবীরাও হাসছে। তপু ঢাক বাজানো বন্ধ করে প্যান্ডেলের পাশে দাঁড়ালো,এখন তার হৃদয়ে প্রেমের ঢাক বাজছে। সে ভাবলো, অসুরের মত দেখতে ছেলেগুলো কেন মেয়েদের এত প্রিয় হয়। সে প্রাণপণে রীতাকে বলার চেষ্টা করল, ভালোবাসি, ভালোবাসি, কিন্তু বলার আগেই ভয়ে সে টয়লেটে ছুটল।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register