Fri 18 September 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে ক্ষমা রায় ভট্টাচার্য্য

maro news
ক্যাফে কাব্যে ক্ষমা রায় ভট্টাচার্য্য

নিয়তি

বৃষ্টি তো হয়েছিল সেদিনও ছেঁড়া ছেঁড়া মেঘ ছিল আকাশে যদিও সে এসেছিল অকালে বারুদের গন্ধ ছিল বাতাসে । সন্ধেটা নেমেছিল হঠাৎই সাঁজবাতি জ্বলেছিল আঁধারে ঘনঘোর অমানিশা আকাশে গ্রহতারা একাকার মিলেমিশে । সাজিভরে নানা ফুলে পুজো দিলে ভগবান হয় বুঝি তুষ্ট । কোনোদিন কেউ কি বুঝেছে গাছেদের হয় কত কষ্ট !! বৃষ্টিটা এসেছিল আচমকা সবটাই ভিজেছিল যথাযথ ধিকিধিকি জ্বলছিল অঙ্গার ছাই হলো শেষমেষ কথামতো ।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register