Fri 18 September 2026
Cluster Coding Blog

কবিতায় শান্তনু প্রধান

maro news
কবিতায় শান্তনু প্রধান

সাদা

তোমার শাড়ির বুটিক ধুয়ে ক্যানভাস বানাতেই অবয়বহীন ঘর্মাক্ত একটি পাখি আদিম হয়ে উঠল যেই মেতে সেই সুযোগে তুলির বাঁটে নেমে এলো সেলফি ভাঙা দ্বন্দ্বের ছবি স্বচ্ছ জলে তোমারই প্রতিবিম্ব যতবার রঙ লাগাই না কেনো খানিক পরে ট্রু কলারে সাদা হয়ে যায় ধুয়ে যাওয়া সেই বুটিক জড়িয়ে ধরে তুলি কখনও কি সে জানতো নিপুন ভুলে বুকের ভিতর গভীর ভাঁজে নিত্যদিনের শব্দ বাজে শব্দজুড়ে সবাই আছি ভুলে গেছি শুধু জগত জুড়ে বিশুদ্ধ থাকা আজ দুপুরে নবগ্রহের কক্ষপথে ক্যানভাসে আর ক্যানভাসে ন্যাংটো ইঁদুর তোমার সাথে যেই দেখেছি আমার ভ্রমণ উঠোন ঝড়ে কে যেন এক আগুন মুখো দৌড়ে এসে উড়িয়ে নিল আদিম আঁচল।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register