Thu 17 September 2026
Cluster Coding Blog

কবিতায় সুমিতা চৌধুরী

maro news
কবিতায় সুমিতা চৌধুরী

তোর উত্তরের অপেক্ষায়

তোর "কেমন আছি"-র উত্তরে যদি বলতাম "ভালো নেই", তুই কি পেতিস হদিশ সেই ভালো না থাকার? তুই কি ছুঁয়ে দেখিস কখনো মন খারাপের মেঘগুলো? কখনো কি পারিস না নিতে মনেরও চিকিৎসার ভার? তোর ঐ "ভালো থেকো"র উত্তরে যদি কখনো বলি "ভালো রেখো", পারবি কি বাড়াতে হাত সে দাবি মেটাতে? কাঠামোর পুজো তো করে সব জনাই, তুই কি পারবি জ্বালতে বাতি এ মনের ভিতে? তোর ঐ "পাশে আছি"র জোরেতেই বাঁচি, তবু যদি বলি, "পাশে চাই কিছু পল", ইচ্ছে কি তোরও হবে বলে যাস আজ, কথাদের ছুটি দিয়ে আর করিস না নীরবতার ছল। জানি আমার দীর্ঘ নীরবতার তুই-ও রেখেছিলি মান, তাই কি আজ তোর এ দীর্ঘ অভিমান? থাক না এবার সব হিসেব মুলতুবি, চল না এবার মানি তোর আমার সব হৃদয়ের দাবি। দুদিনের এ জীবনটা যদি ফুরিয়ে যায় অপেক্ষার পরীক্ষার প্রহর গুণতে হঠাৎই, "ভালোবাসি" বলাটাও না বলায় রবে পড়ে বড়ো একাকী। আফসোসে মিশবে শুধুই নোনা জল, সেই ভালোবাসাকে দিয়ে চিরতরে ফাঁকি...
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register