Thu 05 November 2026
Cluster Coding Blog

কবিতায় সংহিতা ভৌমিক

maro news
কবিতায় সংহিতা ভৌমিক

অবিদিত ভালোবাসা

যদি কবিতায় প্রেম খোঁজো, তবে শতবার বলি- হেরেছি চোখের মায়ার টানে, হেঁটেছি কতো পথ- ছিলে তুমি অদেখা ছায়া হয়ে সাথে, লুক্কায়িত রয়ে থাকি শক্ত বুকের অনুরাগের ছোঁয়া ঘেরা বাহুডোরে । ভালোবাসা তোমার ধূসর পাণ্ডুলিপি, বিরহ তবে আমার বৃষ্টি হতে চাওয়া এক টুকরো কালো মেঘ, স্নিগ্ধ হয়ে বয়ে যাওয়া হঠাৎ বান আসা কোনো এক নদী। স্পর্শ কেবল মুগ্ধতার রহস্য, সীমাহীন উন্মাদনা অন্তরে, আহত জীবন ভূমিকা শেষে, হেরে যায় নাম না জানা কোনো বন্দরে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register