Fri 18 September 2026
Cluster Coding Blog

প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম ইতালি)

maro news
প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম ইতালি)

গভীর নিদ্রায় কলম

আজ থেকে আমার থেমে গেল কলম- কর্মের তাগিদে সময় হলো শূন্য, পাঁচ,ছ'টি মাস কিভাবে যাবে যে কেটে- তা জানবেনা কেউ আমি ভিন্ন। মনের ভিতর ফুঁড়ে ফুঁড়ে উঠলেও কথা- কলম ধরার সময় তো নাই, সে সহন সইতে হবে নীলাম্বরীদের স্বার্থে- বাঁচিয়ে রাখছে তো ওরাই। কতো রঙেরই রূপসীর হাট বসে প্রতি রোজ- হয় কথা-কথন মত বিনিময়, রুগী হয়ে আসে,শুশ্রূষা পেয়ে পাচ্ছে শান্তি- খুশিতেই তখন অশ্রুই ঝরায়। কলম থেমে গেলেও এ আর এক বড় তৃপ্তি- থাকি ভিনদেশীদের ভাষার মঞ্চে, আমি যে কখন হারিয়ে যাই ওদের সাথেই- সময় যে কেটে যায় বিনা প্রবঞ্চে। ও কলম তুমি কিছু দিন যাও গভীর নিদ্রায়- আমি থাকি ভিনদেশীদের শুশ্রূষায়, স্বদেশীদের সাথে হবেনা ফোনেও আলাপন- প্রবাস কাটাচ্ছি সেই অন্তর জ্বালায়।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register