Mon 04 May 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় বিপ্লব গোস্বামী

maro news
হৈচৈ কবিতায় বিপ্লব গোস্বামী

খোকার সাধ

রকেট চড়ে খোকন সোনা ভিন গ্ৰহেতে দিবে পাড়ি, দেখবে সেথায় কেমন লোক কেমন তাদের ঘর-বাড়ি। ভিন গ্ৰহের মানুষ কেমন কেমন তাদের গায়ের রং কোন ভাষাতে কথা বলে কেমন তাদের চলার ঢং। ভিন গ্ৰহেতে সূর্য কয়টা চন্দ্রইবা কয়টা ওঠে, উদয় অস্ত কোন দিকে হয় দিবারাত্রি কেমনে ঘটে। ঠাণ্ডা-গরম কেমন সেথায় বৃষ্টি বাদল কেমন হয়, পাহাড় পর্বত কতটা উচুঁ নদ-নদী কোন দিকে বয়।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register