Mon 21 September 2026
Cluster Coding Blog

কবিতায় অমর্ত্য বিশ্বাস

maro news
কবিতায় অমর্ত্য বিশ্বাস

মৃত্যুমূক

ফসলের দাবি নিয়ে যে চাষা ফুটপাতে ভাত খায়, আমার মৃত্যুর পর তাদের মুখে জ্বেলে দিও নাবালক ফসল হাততালি দিতে গিয়ে যদি গ্রেপ্তার হয় শাবক, তাহলে সবাই মাথা উঁচু করে থেকো শয়ে শয়ে শরীর একদিন বাঁধা হবে ময়দানে, হাঁটতে গেলেই ভেঙে পড়বে পা, তখনো তোমরা মাথা উঁচু করে থেকো যদি আমাকে হাতুড়ি ভাঙতে বলো আমি মনে নেব পাথরের জোর জয়ী হব হেরে গিয়ে সেদিনও‌ কিন্তু মাথা উঁচু করে রেখো... এইবার যদি ফিরে আসি কালে কালে, শিস ভেঙে ধান হব জেনে নিও, সন্তান শুধু ছড়িয়ে থাকবে মাঠে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register