Thu 05 November 2026
Cluster Coding Blog

কবিতায় রত্না দাস

maro news
কবিতায় রত্না দাস

কিছু কথা আপসে

উইন্ডোপেনের শাটারের বাইরে মেঘ ঘন কালো হয়ে দাঁড়িয়ে আছে ঘাড় গোঁজ করে তাদের ইচ্ছের গতি নির্ধারণ করা দূরূহ তবুও মনে কী দ্বিধা রেখেছে... ঠোঁট চেপে মেঘেদের রহস্যাভাসে আরো গাঢ়ত্ব জমিয়ে তুলেছে আশমানী ঝলক মৃদু গুরু গুরু গম্ভীর তান কথাকলি নাচের ভঙ্গিমায় — আকাশের উদার হতে বাধা ছিল না কোথাও যেন একটা অস্পষ্টতা আড়ালে আভাসে, মন বোঝাবুঝির পালায় কে কতটা বিস্রস্ত হতে চাইলো প্রশ্নের অপেক্ষায় — অসমাপ্ত মিলনের আক্ষেপ, বাতাসে আর্তরব ভেসে বেড়ালো আকাশের কোণে কোণে.. সজল কালো চোখের দীঘিতে অভিমান বাষ্প হয়ে অস্ফুটে সব কথা জমা রেখে দিল।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register