Mon 21 September 2026
Cluster Coding Blog

কবিতায় তপশ্রী পাল

maro news
কবিতায় তপশ্রী পাল

ষড়জে পঞ্চমে

তুমি কেদারের মধ্যমের মত স্থির হয়ে বলেছিলে “আজি চাঁদিনী রাতি গো!” আমি তখন মিয়াঁ মল্লারের কোমল নিষাদের মত, ধৈবত হয়ে শুদ্ধ নিষাদে নেমে কেবলই দুলছি আর দুলছি - কখন তার সপ্তকে আছড়ে পড়ব তোমার মধ্যমে! তোমার মুখে ঝাপসা চাঁদের আলো আমার মুখে - এক টুকরো কালো মেঘের আড়াল! তানপুরা বেজে চলেছিল অন্তহীন! ষড়জে পঞ্চমে! সে গানে আকাশ কেঁদেছিল, চাঁদ হেসেছিল! গর্জন করে গান ঢেকে দিতে চেয়েছিল মেঘ! বৃষ্টির কুচি ভিজিয়েছিল তোমার বুক, আমার মুখ! আর তানপুরা বেজে চলেছিল অন্তহীন! ষড়জে পঞ্চমে!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register