Mon 21 September 2026
Cluster Coding Blog

কবিতায় সম্রাট দে

maro news
কবিতায় সম্রাট দে

এপিটাফ থ্রি

আকাশজোড়া কোঁচকান অন্ধকারে শীতের ওমগুলোর কাছে উষ্ণতা পাওয়া যায় বেশ। তেলচিটে গন্ধ মেখে,লেপমুড়ি দিয়ে শুয়ে-থাকা স্বপ্নের সাথে খেলা করে কোমর দোলানো একদল হাঁস। বুড়ো-শাপলার বোঁটা ঘেঁষে, কুঁকড়ে থাকে ভোরের কচি বাতাস। শেষ বসন্তের দুপুর ছোঁবে ব'লে শুকনো কাশবনে রিনরিন ক'রে বেজে ওঠে তাম্রযুগে হারিয়ে ফেলা কোনও এক শীত-কোকিলের স্বর। প্রান্তিক রেলস্টেশনে শুকোতে দেওয়া রোদটুকু গুটিয়ে ধরাধরি ক'রে কাঁপতে কাঁপতে নিয়ে যায় লোলচামড়ার একজোড়া হাত। দুধের শিশু পাশ ফিরে শোয়, যার চোখ ঢেকে রাখা এককোদাল ঘুমে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register