Tue 22 September 2026
Cluster Coding Blog

কবিতায় ভাস্কর চট্টোপাধ্যায়

maro news
কবিতায় ভাস্কর চট্টোপাধ্যায়

রামকিঙ্কর বেজ

মাঝে মাঝে মনে হয়, অন্য কোথাও নয় প্রেমসাগরে এক গলা ডুব দিয়ে দাঁড়াই কারোর চাপে মাথা ঝুঁকিয়ে নয় - স্বেচ্ছায় ভালোবাসার উপকারিতা বোঝাই। তুমিও স্বেচ্ছায় ডুব দিয়েছিলে বর্ষায় ভরা নদী, তুমি কারোর নিষেধ শোনোনি তুমি তো ঝুলনের পুতুল ছিলে না - ভালোবাসা মৌনীবাবা, বুঝতে পারোনি! বিকেল গড়ালেই খুঁজতে আসে জোনাকি টিমটিমে সন্ধ্যায় ফ্যালফ্যাল চেয়ে থাকি কোথাও জবাবদিহির বালাই নেই – তাই ভাবি, প্রেমসাগরে গলা জলে দাঁড়াই। গলা জলে সামনে ইহকাল, পিছনে পরকাল দু’কালের বর্ডার, ভালোবাসার প্রচারক আমি মাথায় বসন্তপরাগ মাখা প্রেম ভবনের স্কেচ মৃগমায়ার রাত আঁকছেন রামকিঙ্কর বেজ।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register