Thu 17 September 2026
Cluster Coding Blog

কবিতায় স্বপন গায়েন

maro news
কবিতায় স্বপন গায়েন

কোজাগরী

কোজাগরী লক্ষ্মী পুজোর রাত পোয়াতি চাঁদের আলোয় চতুর্দিক আলোকিত তবুও এতো আঁধার কেন? এখনও দু'বেলা দু'মুঠো ভাত জোটে না সব্বার নিরন্ন মানুষের দীর্ঘশ্বাস বড় কষ্ট দেয় বাঁচার লড়াইটা চিরকালীন --- অক্টোপাসের মতো গিলে খাচ্ছে দারিদ্র্য কোজাগরী পূর্ণিমার আলো ভেঙে ভেঙে অন্ধকার আসে লক্ষ্মী মায়ের কৃপাদৃষ্টি কখনও কি পড়বে না গরিবের মুখে? ছোট ছোট স্বপ্নগুলো মানুষের পূরণ হয় না কোজাগরী রাতে জীবনের কাব্য নতুন করে শুরু করতে চায় মা লক্ষ্মী স্বপ্নে আসে, দেখছি গোগ্রাসে ভাত খাচ্ছে সব্বাই।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register