Fri 19 June 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় মীরা মুখোপাধ্যায়

maro news
সাতে পাঁচে কবিতায় মীরা মুখোপাধ্যায়

আশা

ভোরবেলা ঘুম ভাঙলেই মনে হয় আজ সে আসবে যেকোনো মুহূর্তে কড়া নড়ে উঠবে দরজায় আগাছায় ভরে যাওয়া উঠোন সে ভরিয়ে দেবে দোপাটিগুচ্ছে, তারপর রঙচটা দেয়ালে রঙ... টেবিলটার ভাঙা পায়া সারিয়ে পালিশ করাবে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে আর ফেরার পথে সারিয়ে দেবে পুরোনো রেডিওটাও রাত নামে, সেই সাথে আকাশভাঙা বৃষ্টি.... বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুম পায় মনে হয় আজ সে এলোনা ঠিকই কিন্তু কাল, কাল সে আসবেই।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register