Thu 17 September 2026
Cluster Coding Blog

কবিতায় পূজা গুপ্তা

maro news
কবিতায় পূজা গুপ্তা

ভালোবাসা

তুমি ভাবলে জিতলে তুমি, আমি দেখলাম পেয়ে সব হারালে.. তুমি ভাবলে ক্ষণিকের মায়া.. আমি দেখলাম হীরে চিনতে কাঁচ পায়ে ফোঁটালে.. তুমি ভাবলে যা গেছে তা যাক, আমি দেখলাম তুমি বিবেক কে ঘুম পাড়ালে.. তুমি ভাবলে এইতো সব আছে, আমি দেখলাম তুমি আপন কে দূর করলে.. তুমি ভাবলে প্রয়োজন তো নিষ্প্রয়োজন, আমি দেখলাম তুমি মানুষ চিনতে ভুল করলে.. তুমি ভাবলে থাকা না থাকা সমান.. আমি দেখলাম ভিড়ের মাঝে একাই রয়ে গেলে.. তুমি ভাবলে হারাওনি কিছুই.. আমি দেখলাম পাওয়ার ঝুলি শূন্য হলো..শর্তহীন ভালোবাসার আর একটা পালক ঝরালে.. তুমি ভাবলে আমায় ছোট করলে, বুঝলে না তবু, কাউকে ছোট করে বড়ো হয়না কেউ.. বরং, নিজের হাতে মনুষ্যত্বে জং ধরালে..
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register