Fri 18 September 2026
Cluster Coding Blog

কবিতায় সন্দীপন গুপ্ত

maro news
কবিতায় সন্দীপন গুপ্ত

বন্ধু মানে

বন্ধু মানে সুখের আকাশ বন্ধু দালান ঘর, ঝগড়াঝাঁটি কখনও আপন কখনও আবার পর.. বন্ধু মানে কলম খাতা বন্ধু সুখে লেখা, দুচোখ দিয়ে যায়না টানা কখনও সীমারেখা.. বন্ধু মানে ঘোরাঘুরি আর বন্ধু শোকে জ্বর, দায় বিপদে বাড়াতে হাত ততটাই তৎপর.. বন্ধু মানে অলস দুপুর বন্ধু খেলনা বাটি, অগোছালো সময়টাতে বড্ড পরিপাটি.. বন্ধু মানে শীতের রোদ বন্ধু শিশির ঘাসে, এমন একটা বন্ধু থাকুক সবার ভাগ্যাকাশে..
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register