Fri 18 September 2026
Cluster Coding Blog

কবিতায় দেবযানী সেনগুপ্ত

maro news
কবিতায় দেবযানী সেনগুপ্ত

রাতের রজনীগন্ধা

রাতের অন্ধকারে অচেনা পথে, কালো ভেজা রাস্তা ধরে, শেষে বাসে যাত্রী নেই, একা হেঁটে চলে। চকমকে পোশাকে, গাঢ় রঙে ঠোঁট রাঙিয়ে, একা হেঁটে চলে রাতের রজনীগন্ধা, অভাবের সংসারে ঐ একজনই আনন্দ আনে, বৃষ্টি ভেজা কুচকুচে কালো রাস্তা, নিকষ নিঝুম রাতে, ভয়হীনা , পাশ দিয়ে চলে যায় একটা কি দুটো গাড়ি, কেউ যদি থামে! দাম দিয়ে যায়! বৃষ্টি ভেজা রাতে, রাতের রজনীগন্ধা চলে একা, অভাব কুন্ডুলি পাকিয়ে শুয়ে, কখনও পিছনে তাড়া করে, অসহায় রাতের রজনীগন্ধা একা চলে। ফাঁকা রাস্তায় অভাব দারিদ্র্যের সঙ্গে সংগ্রামের তাড়নায়, সদ্য কিশোরী রাতের অন্ধকারে অচেনা ছায়ায় পথে। কালো ভিজে পথে শেষ বাস ও চলে গেছে। চকচকে ভিজে কালো পিচ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, রাতের রজনীগন্ধা॥
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register